শিক্ষা

সরকারি আজিজুল হক কলেজ এইচএসসি’৯১ ব্যাচ বন্ধুসভা কাল

 

 

 

স্টাফ রিপোর্টার : সরকারি আজিজুল হক কলেজ এইচএসসি’৯১ ব্যাচ বন্ধুদের নিয়ে একটি মনোরম ও আকর্ষণীয় স্থানে “রিসোর্ট প্রোগ্রাম ‘২০২৬” আয়োজন করার উদ্দেশ্যে এক আলোচনা সভার আহবান করা হয়েছে।

উক্ত আলোচনা সভা আগামী ১ আগস্ট ‘২০২৬ শনিবার বিকাল ৫:০০ ঘটিকায় ৭৫ নং সাত মসজিদ রোড়স্থ ( ফোর সিজন রেস্টুরেন্টের বিপরীতে) ” ব্রু বাডিস” BREW Buddies কফি শপে অনুষ্ঠিত হবে। বন্ধুদের উক্ত “রিসোর্ট প্রোগ্রাম-২০২৬” আলোচনা সভায় যোগদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজটি ১৯৩৯ সালে একটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে যাত্রা শুরু করে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আজিজুল হকের নামে এর নামকরণ করা হয়।

কলেজটি বর্তমানে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বর্তমানে এই কলেজ থেকে পাশ কৃতি শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি পদে অধিষ্ঠিত রয়েছেন।

“রিসোর্ট প্রোগ্রাম২০২৬ ”
আলোচনা সভা
তারিখ: ০১/০৮/২০২৬ শনিবার
সময়: বিকাল ৫:০০ ঘটিকা
স্থান: “ব্রু বাডিজ “কফি শপ
BREW BUDDIES
৭৫ নং সাত মসজিদ রোড়স্থ ( ফোর সিজন রেস্টুরেন্টের বিপরীতে)
সাত মসজিদ রোড়
ধানমণ্ডি।

সংশ্লিষ্ট খবর

Back to top button