খেলা

অস্ট্রেলিয়া বধ! টাইগারদের ঐতিহাসিক টেস্ট ক্রিকেট জয়

ন্টারন্যাশনাল স্পোর্টস ডেক্স : ঐতিহাসিক ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অবশেষে ।

নয় বছর পর ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে নয় বছর পর টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস বললো টাইগাররা।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি প্রথম টেস্ট জয়। আর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়।
অবিস্মরণীয় এ জয় পেতে অজিদের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করে সফরকারীরা। টাইগারদের সামনে ঐতিহাসিক টেস্ট জিততে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তর দল।
অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে গুটিয়ে দেওয়ার পথে ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট।
২০১৯ সালে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়া প্রথম সফরকারী স্পিনার মেহেদী হাসান মিরাজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের এ জয় বিভিন্ন কারণেই ঐতিহাসিক।
উল্লসংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ১৯৮ ও ২৮৪ (গ্র্রিন ১০৪, স্মিথ ৪৪, লাবুশেন ৩১, ক্যারি ৩০, স্টার্ক ১৮, লায়ন ১৫; মিরাজ ৫/৬৬, হাসান ৩/৫৬, তাসকিন ১/৬৬, তাইজুল ১/৫১, ইবাদত ০/৩৮)
বাংলাদেশ: ৪২৬ ও ১/৫৭ (মুমিনুল ৩০, সাদমান ২৫, তানজিদ ০; হ্যাজলউড ১/৫, স্টার্ক ০/১৫, লায়ন ০/২৩)। ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

সংশ্লিষ্ট খবর

Back to top button