অপরাধ

সাউথইস্ট ব্যাংকে লুটপাট: পুত্রবধূ নূসরাতের কাছে আলমগীরের লুটের টাকা

আলমগীর কবিরের ছেলে রায়হান কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে।

 

স্টাফ রিপোর্টার : সাউথইস্ট ব্যাংকে লুটপাটের টাকা সাবেক চেয়ারম্যান আলমগীরের পুত্রবধূ নূসরাতের কাছে বলে জানিয়েছে দুদক। আলমগীরের লুটের টাকা উদ্ধার করতে মাঠে নেমেছে দুদক।এর আগে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের পুত্রবধূ ও রায়হান কবিরের স্ত্রী নুসরাত নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক আজিজুল হক নুসরাত নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়, “আলমগীর কবিরের ছেলে রায়হান কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রায়হান কবিরের স্ত্রী নুসরাত নাহার দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button